কবিতাসাহিত্য

অভিযোজন

আয়শা সাথী


মানুষ বদলায়, খুব বদলায়!
আজ যে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণে দেখে
কাল সে দেখার চোখ‌ও বদলায়,
আর অনুভবের হৃদয়?
সে তো অদ্ভুতভাবে বদলায়..!!

মানতে কষ্ট হলেও এটাই অবিশ্বাস্য সত্য ।
যে জীবনে বর্তমান বাস
তারই পাশে সমান্তরালে চলমান—
অন্য কোনও উপলক্ষ্যকেন্দ্রিক
বেঁচে থাকার সহস্র কারণ।
কি মনে হচ্ছে,
সে জীবনগুলোতে বাস করা অসম্ভব?

অভিযোজনপ্রবণ প্রাণী হিসেবে
নিজ অস্তিত্ব টিকাতে,
কালের গতিতে তাল রাখতে রাখতে
সমান্তরাল কারণগুলোকেই কেন্দ্র করে
মানুষ কখন যে অভিযোজিত হয়ে যায়,
সে নিজেই বুঝতে পারে না..!!

জীবনে কোনও কিছুই অপরিহার্য নয়,
কারো জন্য কারো জীবনই থেমে থাকে না।

প্রত্যহ বদলায় পরিস্থিতি,
বদলায় মানুষের মন;
এ পৃথিবীতে এমন কেউই নেই
যে নির্দ্বিধায় হারিয়ে গেলে
তাকে ছাড়া বাঁচা যায় না…!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension