প্রবাস

বাংলাদেশ দূতাবাসের ‘রোম সংগীত উৎসব’

রূপসী বাংলা ডেস্ক:বিশ্বের অন্যান্য দেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে গত বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস, রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা নাভোনায় “রোম সংগীত উৎসব “এর আয়োজন করে।

মূলত এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের শুরুটা হয় ফ্রান্সে। দেশটির এই ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসবটির নাম দেয়া হয়েছিল ‘বিশ্বব্যাপী সংগীতের দিন’। ১৯৮২ সালে ২১ জুন বিশেষ এই সংগীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে সমৃদ্ধি লাভ করে ।

ইতালিতে বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হবার পর এই প্রথমবারের মতো সংগীত উৎসবে বিদেশিরা ছিলেন মুগ্ধ। রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এই সংগীত উৎসব সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দূতাবাসের এই আয়োজনটির মধ্য দিয়ে শুধু ইতালি নয় সারা বিশ্বের সংস্কৃতির সাথে সেঁতু বন্ধনের সৃষ্টি করেছে।

এ সময় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি আলী আহমদ ঢালি এবং কমিউনিটি ব্যক্তিত্ব জিএম কিবরিয়া, হোসনে আর বেগম, লুৎফর রহমান, আতিয়ার রসূল কিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সঙ্গীতানুষ্ঠানে তাহেরুল ইসলাম, পুতুল, শহীদ, দিপু সংগীত এবং অর্পিতা সিকদার, সিমনা, রূপকথা’র  নৃত্য পরিবেশন ইতালীয় ও বিদেশিরাসহ স্থানীয় প্রবাসীরা উপভোগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension