আন্তর্জাতিক

ভয়াবহ ক্ষতির মুখে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ

অস্ট্রেলিয়ার কোরাল রিফ বা গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দ্রষ্টব্য। কোরালের প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছে সমুদ্রে। তার রং অভাবনীয়। বহু মানুষ কেবল এই কোরাল রিফ দেখতেই অস্ট্রেলিয়ায় যান।

কিন্তু বিজ্ঞানীদের অনুমান, জলবায়ু পরিবর্তনের কারণে সেই কোরাল রিফ ভয়াবহভাবে ক্ষতির মুখে পড়েছে। গ্রেট ব্যারিয়র রিফের দীর্ঘ এলাকায় কোরাল তার রং হারিয়েছে। বিজ্ঞানের ভাষায় যাকে মাস ব্লিচিং বলা হয়। মৃতপ্রায় কোরাল তার টিস্যু থেকে একধরনের অ্যালগি উৎপাদন করে।

সেই অ্যালগি বা পরগাছা কোরালের রং নষ্ট করে দেয় এবং কোরালকে ধ্বংস করে দেয়। দীর্ঘ এলাকাজুড়ে সে ঘটনা ঘটেছে বলে বিজ্ঞানীদের অনুমান। অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রীও এনিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সেটি প্রকাশিত হয়েছে।

সেখানে তিনি বলেছেন, যেভাবেই হোক কোরাল রিফ বাঁচাতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে এমন ঘটনা ঘটছে। যে জায়গায় এই কোরাল রিফ আছে, সেখানে সমুদ্রের গভীরতা খুব বেশি নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপমাত্রা আচমকা বেড়ে গেছে। যার ফলে এই ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।

দ্রুত ওই তাপমাত্রা না কমলে কোরাল রিফ বাঁচানো যাবে না বলে বিজ্ঞানীদের অভিমত। কিন্তু কিভাবে পানির তাপমাত্রা কমা সম্ভব, তা নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা।
অস্ট্রেলীয় রিফ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো ব্লিচিংয়ের তীব্রতা ও মাত্রা নির্ধারণের চেষ্টা করছে।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অস্ট্রেলিয়ার মহাসাগর বিষয়ক প্রধান রিচার্ড লেক বলেছেন, আগামী সপ্তাহে সমুদ্রের তাপমাত্রা দ্রুত ঠাণ্ডা না হলে প্রচুর প্রবাল মারা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension