কবিতাসাহিত্য

অমোঘ ইন্দ্রজালে

শাহজালাল সুজন

আঁধারের বিদীর্ণ নৈঃশব্দ্যের প্রহর ভেঙ্গে যায়
আঁখি জোড়া কন্টকহীন অপলক দৃষ্টিতে,
কনিয়াম ম্যাকুলেটাম বৃক্ষের পাতার ভাঁজে
অদৃশ্য হামাগুড়িতে পাই তোমার অধর।

এ মন আজ বীতস্পৃহ শুধু মায়াজালে বিভোর
লগ্নভ্রষ্টা স্মৃতির নিখাদ বুনন চুয়ে পরে,
প্রলয়ের শিথিল কম্পনে প্রকম্পিত এ হৃদয়
নিস্তব্ধ জীবনের সমস্ত অবদমিত সাধ।

খুঁজি নিখিল নিঃস্বার্থ প্রয়াণ অতন্দ্র প্রহরী সেজে
সে কোন অতীন্দ্রিয় সত্তা যা বেঁধে রেখেছে
এক অমোঘ ইন্দ্রজালে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension