ছড়া

ট্যাক্স ইফেক্ট

জগলুল হায়দার


আদালতের ডিসিশনে কথা বলা মানা
তাই কবে না লোকে এটা কমবেশি তো জানা।
কিন্তু এটার ইফেক্ট নিয়া দু’চার কথা বলি
সেটা কইলেও ভাঙবে কি কেউ এখন ঠ্যাংয়ের নলি?

ভাঙলে ভাঙুক হিসাব সোজা বলতে হবে জানি
কারণ এসব কর আখেরে আমরা সবাই টানি।
ফেবু গুগল ইউটিউবের করেও তো তাই হবে
ইফেক্ট নিয়া আমরা কথা ক্যান কমু না তবে?

ছয় উকিলে যুক্তি করে নামছিল এই কেসে
কেস জিতেছে তারা এবার নামবে আরেক রেসে।
সেই রেসে তো ধান্দা হবে কনসালটেন্সির ফিসে
ফিস জোগাতে আমজনতা কেউ পাবে না দিশে।

লাগবে উকিল গুগল ফেবুর ট্যাক্স ফাইলের নামে
সেই ফাইলের মাখন খাবে তারাই চামে চামে।
অ্যাডফার্মের লিগ্যাল গাইড সেটাও হবে তারা
প্রোডাক্টঅলাও তাদের পিছে হইবো গিয়া খাড়া।

নুতুন নুতুন ধারা বিধি তৈরি হবে কতো
জনগণের পকেটে ভার চাপবে অবিরত।
করের টাকা কেউ দেবে না জমি বেচে এনে
তুলবে বরং যথারীতি লোকের পকেট ছেনে।



এমনি তো ট্যাক্স  নাচনি বুড়ি তার উপরে বাড়ি
ট্যাক্সঅলারা বলবে সুযোগ আমরা কি আর ছাড়ি!
ভ্যাটের সিলিপ লাগবে গিয়া ফের প্রাইসের দামে
বুঝছে যারা বুঝেই এতে চান্দি তাদের ঘামে।

পানি যেমন গড়ায় নিচে এটাই পানির ধর্ম
ধনীর উপর ট্যাক্স বসালেও যায় গরিবের চর্ম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension