নিউ ইয়র্ক

নেতানিয়াহুর সঙ্গে মেয়র অ্যাডামসের বৈঠককে মমদানি’র নিন্দা

নিউ ইয়র্কারদের বাস্তবতা থেকে সরে গেছেন বর্তমান মেয়র—অভিযোগ

হোসনেআরা চৌধুরী, নিউ ইয়র্ক: ইসরায়েল সফর শেষে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠককে কেন্দ্র করে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে তীব্র সমালোচনা করেছেন মেয়র-নির্বাচিত জোহরান মমদানি। তিনি বলেন, “নিউ ইয়র্কাররা যখন ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন, তখন নেতানিয়াহুর মতো যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক—এই শহরের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

মমদানি আরও বলেন, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। তার ভাষায়, “নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন, তাহলে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (ICC) ন্যায়বিচার রক্ষায় আমি দৃঢ় অবস্থান নেব।”

অ্যাডামস গত সপ্তাহে ইসরায়েলে একটি সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি বলেন, ইহুদি নিউ ইয়র্কারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত এবং তাদের সুরক্ষায় শহরকে আরও শক্তিশালী হতে হবে।

এর জবাবে মমদানি জানান, তিনি নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষায়, “শহরের প্রতিটি ইহুদি নিউ ইয়র্কারকে আমরা সংরক্ষণ করব, উদযাপন করব এবং সম্মান দেব—এটাই আমার অঙ্গীকার।”

ইসরায়েল সফর শেষে অ্যাডামস যুক্তরাষ্ট্রে ফেরার কথা থাকলেও তিনি সফর বাড়িয়ে উজবেকিস্তানে চলে যান। ফলে মেয়র-নির্বাচিত মমদানি ও অ্যাডামসের নির্ধারিত বৈঠক স্থগিত হয়ে যায়।

নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এই মুহূর্তে নতুন মোড়—যেখানে জোহরান মমদানি পরিষ্কার বার্তা দিচ্ছেন: “নতুন নেতৃত্ব আসছে, যা যুদ্ধবাজদের নয়—বরং সাধারণ শ্রমজীবী মানুষদের কথা বলবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension