
রোদচশমা পরে অস্বীকার
করতে চেয়েছি সূর্যকে।
কালো ছায়াটি পড়েছে
আমার নিজেরই চোখে।
যে জ্যোৎস্না উপভোগ করে
আবেগাপ্লুত হয়ে পড়ি,
সে তো তারই কিয়দংশ।
ঘুরপথে হাজির হয়েছে
মোলায়েম এক ছদ্মবেশে।

রোদচশমা পরে অস্বীকার
করতে চেয়েছি সূর্যকে।
কালো ছায়াটি পড়েছে
আমার নিজেরই চোখে।
যে জ্যোৎস্না উপভোগ করে
আবেগাপ্লুত হয়ে পড়ি,
সে তো তারই কিয়দংশ।
ঘুরপথে হাজির হয়েছে
মোলায়েম এক ছদ্মবেশে।