
মোর্শেদা মৌ
সম্বৃত পথ পেরিয়ে…
মনে জেগেছে অনির্বাণ আশা,
তোমাকে আজও শোনাতে চাই
হৃদয়ের পৌরাণিক কালজয়ী ভাষা।
আমার আকাশে দীপ্তিমান
অসংখ্য নক্ষত্রের কণ্ঠধ্বনি,
আন্দোলিত করে থামিয়ে দেয়
কষ্টের রণধ্বনি।
ভালোবাসার সেতারে-
এখনো বন্দী তুমি,
নতুন করে সুর সাজাই
বেখেয়ালি তোমায় যদি
এতটুকুও ছুঁতে পারি।



