প্রবাস

আটলান্টিক সিটিতে অমর একুশে ফেব্রুয়ারি পালিত

আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে এবসিকন বুলেভার্ডের ট্রাভেল লজ এ অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একুশের অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মহান একুশের তাৎপর্য শীর্ষক আলোচনা,একুশের কবিতা পাঠ, দেশের ও একুশের গান পরিবেশন ও শিশু- কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।

একুশের প্রথম প্রহরে সার্বজনীন একুশ উদযাপন পরিষদ,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,বেঙ্গল ক্লাব,সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ,নিউ জারসি স্টেট (দক্ষিন) বিএনপি,জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সি, জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বৃহত্তর নোয়াখালি সোসাইটি, সাংবাদিক ফোরাম, ট্যাক্সি ক্যাব এসোসিয়েশন, লোকাল ৫৪, নরসিংদী ভৈরব এসোসিয়েশন,বিজনেস এসোসিয়েশন, আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশন এর পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।সাবেক কাউন্সিলম‍্যান মোমিনুল হক মামুনও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটি যৌথভাবে “সার্বজনীন অমর একুশে উদযাপন” উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
এ উপলক্ষে মিরাজ খানকে আহ্বায়ক, মো. মনিরুজামান ও ফরহাদ সিদ্দিককে সদস‍্য সচিব করে “অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন” কমিটি গঠন করা হয়েছিল।
কাজী আরিফ লিখন ও কাজল বাড়ৈ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সুব্রত চৌধুরী, সংগীত পরিবেশন করেন জয়ন্ত সিনহা, আসিফ আনোয়ার, রুকু জামান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension