আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ বাহিনীর ‘যুদ্ধাপরাধ’ নিয়ে শুনানি ৭-৮ মার্চ

ইউক্রেনে রুশ বাহিনীর যুদ্ধপরাধ নিয়ে দেশটি আন্তর্জাতিক আদালতে মামলার আবেদন করে। বুধবার আন্তর্জাতিক আদালত এই অভিযোগের শুনানির তারিখ নির্ধারণ করেছে।

এএফপির খবরে বলা হয়েছে, আগামী সোম ও মঙ্গলবার অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে আইসিজেতে মামলার আবেদন জমা দিয়েছে ইউক্রেন। আগ্রাসনকে ন্যায্যতা দিতে গণহত্যার ধারণাকে কাজে লাগানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এখনই রাশিয়ার সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে জরুরি সিদ্ধান্তের অনুরোধ করছি এবং আগামী সপ্তাহে বিচার শুরু হবে বলে আশা করছি।

হেগ ভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত এবং কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তার সিদ্ধান্ত নেন এই আদালত।

তবে, আদালত পৃথক রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনতে পারে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension