আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তে মহড়া শেষ করার ঘোষণা রাশিয়ার

মস্কোর দখলকৃত ক্রিমিয়া এলাকায় সামরিক মহড়া অবসানের ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, সেনা সদস্যরা নিজেদের ব্যারাকে ফিরে যাচ্ছে। ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ার কথা জানানোর এক দিন পর এই ঘোষণা দিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার ইউনিটগুলো তাদের কৌশলগত মহড়া সম্পন্ন করেছে। আর তারা তাদের স্থায়ী অবস্থানে ফিরে যাচ্ছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পাশাপাশি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাশিয়া নিয়ন্ত্রিত উপত্যকার সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করা একটি সেতু পার হচ্ছে সামরিক ইউনিটগুলো। বিবৃতিতে জানানো হয়েছে, ট্যাংক, কামানসহ সামরিক সরঞ্জামগুলো ট্রেনে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

রাশিয়া সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পরও পশ্চিমা নেতাদের উদ্বেগ রয়ে গেছে। তারা এখনও মনে করছে ইউক্রেনে রুশ আগ্রাসন সম্ভব। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মস্কোর আগ্রাসন চালানোর আশঙ্কা এখনও রয়েছে। বাইডেন জানান, ওয়াশিংটন এবং তাদের মিত্ররা ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার রুশ দাবি যাচাই করে দেখবে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রুশ সেনাসমাবেশ নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়তে থাকলেও সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লাখ ৩০ হাজার সেনা মোতায়েন করে রাশিয়া। এর মধ্যে ৩০ হাজার সেনা বেলারুশের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়।

সূত্র: এএফপি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension