আন্তর্জাতিক

ইমরান খানকে উপহার পাঠালেন কোহলিরা

রূপসী বাংলা ডেস্ক:পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান। এরই মধ্যে ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশী ভারতের সাবেক ক্রিকেটাররা। এবার ইমরান খানের জন্য উপহার পাঠালেন ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা।

সম্প্রতি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামাবাদে ভারতের রাষ্ট্রদূত আজয় বিসারিয়া। এসময় তিনি ইমরান খানকে ভারতীয় ক্রিকেটারদের স্বাক্ষর করা ব্যাট উপহার দেন।

প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ভারতের সাবেক তিন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু, সুনীল গাভাস্কার ও কপিল দেবকে আমন্ত্রণ জানিয়েছেন ইমরান খান। এরই মধ্যে শপথ অনুষ্ঠান হাজির থাকার কথা নিশ্চিত করেছেন সিধু ও কপিল দেব। আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ নেয়ার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension