
ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সাংবাদিকের ফাঁসি
ইরান তিন বছর আগে সরকারবিরোধী তুমুল আন্দোলনের সময় সহিংসতায় প্ররোচনা দেয়ার দায়ে দোষী সাব্যস্ত ভিন্ন মতাবলম্বী এক সাংবাদিককে ফাঁসি দিয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোরের দিকে রুহুল্লাহ জামের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
ইরান জানিয়েছে, ইসরাইল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের গুপ্তচর সংস্থার হয়ে দেশবিরোধী তৎপরতা চালানোর দায়ে এ দণ্ড দেওয়া হয়।
গত সপ্তাহে দেশটির সুপ্রিমকোর্ট নিম্ন আদালতে ভিন্ন মতাবলম্বী এ সাংবাদিককে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
সংস্কারপন্থী এক শিয়া ধর্মীয় নেতার ছেলে রুহুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিলেও গত বছর ইরানি গুপ্তচরদের হাতে ধরা পড়েন।
তার টেলিগ্রাম চ্যানেল আমাদনিউজে তার ১০ লাখেরও বেশী অনুসারী ছিল।
ইরানি গোয়েন্দারা রুহুল্লাহকে ২০১৯ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে আটক করে ইরানে নিয়ে আসে।
ভিন্নমতাবলম্বী এ ইরানি সাংবাদিককে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা জানিয়েছিল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।❐



