
ইসলামকে চিনা ভাবধারায় অনুপ্রাণিত করতে বিল পাশ বেজিং পার্লামেন্টে
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: লালচিনের কমিউনিস্টদের রোষের মুখে ইসলাম। উইঘুর মুসলিম সম্প্রদায়ের পর এবার লালচিনের নিশানায় ইসলাম সম্প্রদায়ের মানুষ। ইসলাম ধর্মাবলম্বীদের চীনা ভাবধারায় অনুপ্রাণিত করতে বিল পাশ করল বেজিং। যদিও এই সিদ্ধান্ত কার্যকর করতে সে দেশের আটটি ইসলামিক সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে জি জিনপিং সরকার। এই বৈঠকের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে লালচিন। এমনটাই গ্লোবাল টাইমসে প্রকাশিত হয়েছে।
পাশ হওয়া বিলে কি লেখা রয়েছে? সমাজতন্ত্রের সঙ্গে সুসঙ্গত করে তুলতে ইসলাম ধর্মকে পথপ্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আধিকারিকরা। সেই লক্ষে সংশ্লিষ্ট ধর্মকে চীনা ভাবধারায় অনুপ্রাণিত করতে পদক্ষেপ নেওয়া হবে।’ তবে কীভাবে তা করা হবে, সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছুই জানানো হয়নি।

এর আগে উউঘুর মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল চিন। রাষ্ট্রসংঘ জানিয়েছিল, প্রবল ক্ষমতার অধিকারী জি জিংপিন-এর মতাদর্শে শাসিত চিনে ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে আটক রেখে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। বলপূর্বক তাদের কমিউনিস্ট পার্টির মতাদর্শে বিশ্বাস স্থাপন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশ্যে নিজ ধর্মের সমালোচনা করতে তাদের ওপর জবরদস্তি করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে তাদের শপথ করতে হচ্ছে বস্তুবাদে বিশ্বাসী ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্যের যা ইসলামের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। সেই ধারাবাহিকতায় এবার জি জিংপিন-এর সরকার ইসলামকে তাদের কথিত সমাজতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নিয়েছে।

আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এ পদক্ষেপ মুসলমানদের ধর্ম চর্চায় নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে। অন্যদিকে, প্রসঙ্গত, চিনের বেশ কিছু এলাকায় নিষিদ্ধ ইসলাম। রোজা, নামাজ পড়া, দাড়ি রাখা বা হিজাব পরার অপরাধে দেশে গ্রেফতার হয়েছেন বহু ইসলাম ধর্মাবলম্বী।



