নিউ ইয়র্ক

ইয়র্ক সিটি হলে কাউন্সিলওমেন হিসেবে নিউ শপথ নিলেন শাহানা হানিফ

নিউ ইয়র্ক সিটি হলে কাউন্সিলওমেন হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত শাহানা হানিফ।

স্থানীয় সময় ২৮ ডিসেম্বর নিউইয়র্ক সিটি হলে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন তিনি।

গত ২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩৯ (ব্রæকলিন) থেকে বিপুল ভোটে বিজয়ী হন বাংলাদেশি বংশোদ্ভুত শাহানা হানিফ।

শাহানা হানিফের শপথগ্রহণের মাধ্যমে নিউইয়র্ক সিটি হলে বাংলাদেশিদের জন্য নতুন ইতিহাস রচিত হলো।

১৬২৫ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল প্রতিষ্ঠার পর ৩৯৬ বছরের ইতিহাসে শাহানা হানিফই প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত, যিনি সরাসরি ভোটে কাউন্সিলওমেন হলেন।

আগামী ১ জানুয়ারি থেকে তার কার্যকাল শুরু হবে। শপথগ্রহণের সময় শাহানা হানিফের বাবা চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, মা রেহানা হানিফ এবং তার ক্যাম্পেইন অফিসের কয়েক জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস মহামারির কারণে শপথ অনুষ্ঠানের আয়োজন ছিল খুব সীমিত।

শপথ গ্রহণের পর সিটি হলে উপস্থিত একমাত্র বাংলাদেশি সাংবাদিক সোহেল মাহমুদকে দেওয়া এক প্রতিক্রিয়ায় শাহানা হানিফ বলেন, ‘আমার খুব ভালো লাগছে। এটা আমার তিন বছরের একটা যাত্রা ছিল। এখন আমি অফিসিয়ালি কাউন্সিল মেম্বার। আমি প্রস্তুত। আশা করি, সবাই আমাকে সহযোগিতা করবেন।’ শাহানা হানিফের জš§ যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension