
শ্যামল বণিক অঞ্জন
একমুঠো শেফালী যত্নে রাখাছিলো ডায়েরির ভাঁজে
আর পাতা ভরা লেখা ছিলো শত সহস্র কবিতা অপার মুগ্ধতার!
দারুণ মিষ্টি সুবাস লেগে আছে আজো প্রতিটি পাতার ভাঁজে ভাঁজে!
কবিতারাও চলছে নিজস্ব গতিতেই,
যদিও সেই কবেই শুকিয়ে গেছে মুঠোভরা শেফালী!
শুধু রেখে গেছে কিছু ক্ষতচিহ্ন,
বিস্তীর্ণ ভুমি জুড়ে রেখে গেছে ধ্বংসাবশেষ আর হাহাকার!



