
মমতা মজুমদার
আমাদের অনেক তো কথা হলো
এবার তবে একবার দেখা হোক!
এক জীবনে এত মায়া বাড়িয়ে গেলে;
এত প্রেম আর কোথায় পাবো বলো তো?
এবার অন্তত যুগল চোখের আলাপ হোক।
আমাদের আর কি আছে বলো মায়াহীন!
আমরা দুজন দুটি ঘাটের বাঁধা বীণ,
একটি সুখের গল্প লিখবো নীল খাম
মনের ঢেউয়ে উতলে উঠবো দুটো প্রাণ।
মায়ার সুতোয় বাঁধা একই পাখির সুর
এসো তবে চোখে চোখে এবার একটা গল্প হোক।
এত কথার ফুলঝুরিতে রোজ মাতাল হই
তুমি আমি মুঠোফোনে এক আকাশ ছুঁই!
কেমন হবে যদি কখনো আমরা দুজন
মনের সাথে মন মাতিয়ে দুই সাথি হই?
আমাদের একটা মিষ্টি প্রেমের গল্প হোক
ছায়ার সাথে আড়ি পেতে একটি সুখের নিদ্রা হোক;
ঘুমভাঙা এক চায়ের কাপে প্রেম মিশিয়ে
চলো তবে এবার অন্তত দেখা হোক।



