কবিতাসাহিত্য

কবিতা আমার

হাফিজুর রহমান


আমি চাই, আমার কবিতাগুলো বেঁচে থাক;
কথা বলুক ন্যায়ের পক্ষে— অন্যায়ের বিরুদ্ধে
একইভাবে শত-শতাব্দীর পরে শতাব্দী ধরে।

ব্যস্ততম সড়ক ছেড়ে খানিকটা সময়ের জন্য
ঘুরে দাঁড়িয়ে শুনে ভাববে হয়ত কোনো পথিক,
অল্পের হলেও এ যেন হয় তারই জীবনের গল্প।
অশ্রু সজল ধর্ষিতার চোখে কবিতা প্রলয়ে
হতে পারে অন্ত্যমিলের গোলযোগ ভীষণ!
তাতে কী? অনিয়মের বিরুদ্ধাচারণে বর্ণগুলো,
ঝাঁঝালো ভাষায় মিছিল করবে এক-জোট হয়ে
একেকটি শব্দ— প্রতিস্থাপন করার তীব্র বাসনায়
মনুষ্যত্বের, অচল যন্ত্রগুলোকে সচল করতে।

আমি চাই, আমার প্রিয় কবিতাগুলো বেঁচে থাক;
অনন্ত সময় ধরে— মেয়াদোত্তীর্ণের ধার না ধেরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension