নিউ ইয়র্ক

কমিউনিটির আপত্তি: সিটি ফিল্ডে ক্যাসিনো প্রকল্পের বিরুদ্ধে তীব্র বিরোধিতা

ফ্লাশিংয়ে বাসিন্দাদের র‍্যালি; পার্কল্যান্ড বাঁচাতে একতাবদ্ধ আওয়াজ

শাহ্ জে. চৌধুরী , নিউ ইয়র্ক: সিটি ফিল্ডের পার্কিং লট এলাকায় প্রস্তাবিত ক্যাসিনো প্রকল্পের বিরুদ্ধে ফ্লাশিংয়ের স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। সম্প্রতি একটি র‍্যালিতে তারা দাবি করেন—এই প্রকল্প বাস্তবায়িত হলে কমিউনিটির সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

র‍্যালিতে বক্তারা বলেন, ক্যাসিনো নির্মাণ পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, জুয়ার আসক্তি বাড়াবে এবং এলাকার সামাজিক পরিবেশকে নষ্ট করবে। তাদের ভাষ্য—“এটি উন্নয়ন নয়, বরং সমস্যার দরজা খুলে দেওয়া।”

ফ্লাশিং ওয়ার্কার্স সেন্টার, গার্ডিয়ানস অব ফ্লাশিং বে, এবং বিভিন্ন প্রতিবেশী সংগঠনের প্রতিনিধিরা পার্কল্যান্ডকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রচেষ্টাকে ‘অন্যায়’ ও ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেন। পরিবেশবাদীরা জানান, ৫০ একর পার্কল্যান্ড হারিয়ে গেলে এলাকায় সবুজ জায়গার মারাত্মক সংকট দেখা দেবে।

উল্লেখ্য, মেটস মালিক স্টিভ কোহেন ও হার্ড রক ইন্টারন্যাশনালের প্রস্তাবিত “মেট্রোপলিটন পার্ক” প্রকল্পের অংশ হিসেবে এই ক্যাসিনো কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের যুক্তি দিলেও স্থানীয়দের একাংশ মনে করেন—সামাজিক ক্ষতির ঝুঁকি এর সুফলকে ছাপিয়ে যাবে।

এদিকে, রাজ্য গেমিং কমিশনের চূড়ান্ত অনুমোদন ছাড়া প্রকল্পটি এগোতে পারবে না। ফলে ক্যাসিনো লাইসেন্স জটিলতার মধ্যেই রয়েছে, আর স্থানীয়দের আন্দোলন দিন দিন আরও জোরদার হচ্ছে।

র‍্যালিতে অংশ নেওয়া এক প্রতিবাদী বলেন,
“আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। কিন্তু উন্নয়ন যেন কমিউনিটির ক্ষতির বিনিময়ে না হয়—এই তো চাওয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension