
শাহজালাল সুজন
বিদ্যুৎ চমকায় গগগ টুটে,
এক নিমিষেই শেষ,
বজ্রপাতের আওয়াজ শুনে
ভয়টা লাগে বেশ।
তাণ্ডব চালায় কালবৈশাখী
ভাঙন ধরে গাছ,
সবুজ ফসল হেলেদুলে
দেখায় পবন নাচ।
বাদল যায় যে ছুটি নিয়ে
রোদের আলোয় বাক,
হালকা বৃষ্টি ঝড়ের সাথে
কালবৈশাখীর হাঁক।
ভিন্ন দৃষ্টির ঝলক দিয়ে
সূর্য হেসে রয়,
রাতের বেলা চাঁদের আলো
মৃদু ছোঁয়ায় বয়।



