
কোমল দাস
বহু অসংলগ্ন পথ পেরিয়েছি তটস্থ কায়ার ফেরে…
বন্ধু করেছি অসংখ্য স্মৃতি বিজরিত রাত জাগা প্রহর,
বহু হৃদয় নিংড়ানো জ্বালা আর ঘুণে খাওয়া কিছু স্মৃতি।
শীতল বাতাসে আর খুঁজে পায় না স্নিগ্ধতা,
বৈরী বৈভবেও আর ব্যাকুল হয় না মন,অস্পষ্ট দূরত্বে
বিভেদ গেঁথেছে বেড়াজাল।
বিবেককে টুকরো কাচের মতো ভেঙেছি বারবার,
প্রদীপের আভায় জ্বেলেছি মন উজাড় করে, তীর্থের দরজায়।
সান্ত্বনা খুঁজেছি দেবতার চরণে।
প্রলাপী লাবণ্যে গরিমা এঁকেছে নির্ঝর কামনারা
সম্পৃক্ততা দূরে ঠেলে এগিয়ে গেছে রামধনুও
অভিন্ন বর্বরতা বাসা বেঁধেছে আনাচে-কানাচে।
এখনো আমার মর্তধামে স্বপ্ন ভাসে চোখ
রাঙাতে, উদাসী হাওয়ায় ভরে যায় অন্তর
মস্তক থেকে শিহরিত হয়ে বুকের কোঠরে
নাড়া দিয়ে যায়, বিদীর্ণ স্বপ্নগুলো।
মেলে না বিন্দুমাত্র শীতলতা— শুধুই চোখ রাঙিয়ে যায়।



