
শারমিন নাহার ঝর্ণা
হাঁটছি আঁধারের সিঁথি বেয়ে
আকাশে জোছনার আলো নেই
নক্ষত্র গভীর ঘুমে আচ্ছন্ন।
গভীর অরণ্য ঘন আঁধার
চোখে পরছে না হিংস্র হায়নার হাসি।
অকস্মাৎ সারি সারি জোনাকির আলো
আলোর রশ্মি ধরে হাঁটতে চেয়েছিলাম বহুদূর।
বৈরী দমকা হাওয়ায় উড়ে গেল জোনাকি
তারপর শুধুই আঁধার!
জানিনা কবে উঠবে জোছনা আবার।



