
সাজু কবীর
প্রথম প্রেম
বৈরী রোদ্দুরে ঘামঝরা পৃথিবী
নিথর বাতাসের রোদে পোড়া ডেরায়
যুথিকাদলের প্রাণখোলা হাসি,
যেন আমার শিমুলতলার প্রথম প্রেম
যাকে আজো ভালোবাসি।
লোভ
চোখে জলনালি শুকে গেছে
এতো কাঁদি
অশ্রু ঝরে না আর,
বড় লোভ হয় দেখে
ভেজাচোখ তার!
আশা
পাখির ডানায় সন্ধ্যা নামে
ঝাপটানো ডানার হার্দিক টানে
নীড়েরাও ছুটে পাখির আলিঙ্গনে,
হা করে থাকা ছানাগুলোর চিঁচিঁ শব্দে
আশা’র চাল ফুটাতে থাকে
বেঁচে থাকার সুস্বাদু কবিতা।



