

সাবেরা হোসাইন
অসংখ্যবার রঙিন স্বপ্নরা ভেঙে যায়
জেগে থাকে মূল্যহীন ব্যথিত আবেগ,
অবহেলা নিয়ে বেঁচে থাকা
পিপাসার অশনিসংকেত।
তুমি নেই, একেবারেই নেই
ভেবে যতটা কষ্ট, তারচেয়েও বেশি
তুমি আছ কি নেই!
শুভক্ষণগুলোও যে কোথায় মিলিয়ে যায়…
দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল
বিকেল গড়িয়ে সন্ধ্যা ।
সন্ধ্যা গড়িয়ে মায়াবী রাত
রাত গড়িয়ে স্বপ্নভাঙ্গা গভীর রাত,
শুভ্র বসন জড়িয়ে সুপ্রভাতও যেন
এ পাড়া গড়িয়ে ও পাড়ায় ।
আর অবহেলার যানজট ঠেলে দেখতে আসা
তুমি কি আছ?
অথচ তুমি থেকেও নেই!



