
শাহজালাল সুজন
কোন এক প্রহরে হাজারো কোলাহল ভেঙে
দেখেছি নির্জনতায় নিশ্চুপে রূপ,
এক হিমালয়ের চূড়ায় খসে পড়া ঝর্ণার ধারা
তোমার চোখের নোনাজলে বিহ্বল।
দেখেছি চোখের গভীর থেকে গভীরতায় স্বচ্ছ
সমুদ্রে আছড়ে পড়া তরঙ্গ,
সূর্যটাও যেন ঢলে পড়ে তোমার রূপের ঝলকে
রূপালী চাঁদ হারায় আলো ঐ মুখশ্রীতে।
তুমি সৌন্দর্য্যের এক রহস্যময় নারী নেই উপমা
যেন পৃথিবীতে তুমিই একটি প্রস্ফুটিত ফুল,
সে আর কেউ নই শুধুই তুমি স্বপ্নের রাজকন্যা
সিনোহারা ইয়াছি টেরেছিটা ।



