কবিতাসাহিত্য

শুকনো পাতার অভিশাপ

তুহীন বিশ্বাস

ভুলের রেণুগুলো ছড়িয়ে পড়েছে ফুলে ফুলে
তীব্র থেকে তীব্রতর হচ্ছে যন্ত্রণার কাতরানি,
ধীরে ধীরে শাখা-প্রশাখায় তারপর সব কাণ্ডে
অতঃপর নির্দয়ভাবে শেকড়েও ঘৃণ্য হস্তক্ষেপ।

শুকনো পাতার অভিশাপ লেগে থাকে মাটিতে
অভিমানে অভিযোগে জন্মায় না কোনো প্রাণ,
কৃষিবিজ্ঞান বারংবার ব্যর্থ পদ্ধতি অবলম্বনে;
ভুল স্বীকারোক্তির বর্তমান কাঠগড়ায় দাঁড়িয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension