
তুমি বলেছিলে মন জানালায়
দাঁড়িয়ে থাকবে,
আমি অপেক্ষায় ছিলাম, সাথে
বসন্ত বিহারী মন পলাশের রঙে
বৈরাগ্যের পথ পরিহারী—
অনন্তের ছায়াপথ রচে।
অথচ তুমি আসোনি।
হয়তো কোথাও কোনো দিন
মুখোমুখি দেখা হবে ফের দেখা
নিয়মের বেড়াজাল ভেঙে
ভালোবাসা লুটে নেবো, সখা।
কৃতজ্ঞতা ভুলে গিয়ে প্রেমময় হবো।
যদি কোথাও পলাশের বনে
মনের সেই অনুভবে…
লাল রঙে হবো মুখরিত
সব ভুলে প্রেমময় আঁখি সম্বলিত
দৃষ্টি দিয়ে চেয়ে রবো
তোমার আঁখি পানে প্রিয়।



