
নিউইয়র্কে জমকালো আয়োজনে এনওয়াইসি লাইভ ফ্যাশন শো অনুষ্ঠিত।
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:এনওয়াইসি লাইভ ফ্যাশন উইক ফল/উইন্টার ২০১৯ ফ্যাশন শোকেস নামের ফ্যাশন শোতে অংশ নিলেন প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠান ব্রিটস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং সিইও লুৎফর রহমান হিমু। স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহ্যাটনের ফিফথ এভিনিউ এর সোস্যাল হল মিলনায়তনে এই জমকালো ফ্যাশন শোতে হাজির ছিলেন নিউইয়র্কের বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের প্রতিনিধি, আলোকচিত্রী, শোবিজ এর প্রতিনিধি সহ বিপুল সংখ্যক ফ্যাশন অনুরাগী মূলধারার ডিজাইনার, দর্শক ও মডেল। দুই পর্বের এই অনুষ্ঠানে অংশ নেয় যুক্তরাস্ট্রের বিভিন্ন প্রান্তের ডিজাইনার সহ অন্যান্য দেশের মোট ১৬টি গ্রুপ। সন্ধ্যা ৬.৩০ থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত ১০.৩০ অবধি ।

বাংলাদেশি প্রতিষ্ঠান ব্রিটস ইন্টারন্যাশনাল ছাড়াও অংশ নেয় স্বনামধন্য প্রতিষ্ঠান ফ্যাংকলিন রো, রেমন্ড ব্রাউন, উইমেন ক্যাটাগড়িতে ব্রেন্ডা ফুলার,টিফিনি উডেন সহ অন্যান্য ডিজাইনারদের গ্রুপ ।অনুষ্ঠানের সেরা আকর্ষন ছিল বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ফ্যাশন শোতে ডিজাইনার লুৎফর রহমান হিমু ও তার দলের অংশগ্রহন । দর্শকদের ব্যাপক করতালির মাধ্যমে বাংলাদেশের অংশগ্রহন কে স্বাগত জানানো হয় অনুষ্ঠানস্থল থেকে । একান্ত আলাপচারিতায় লুৎফর রহমান হিমু জানান তিনি ইতিমধ্যে প্যারিস, লন্ডন সহ ইউরোপের বিভিন্ন শহরে তার পন্যের প্রদর্শন করেছেন এবং তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চান ব্রিটসের প্রোডাক্টের মাধ্যমে । উল্লেখ্য লুৎফর রহমান হিমুর প্রতিষ্ঠান ব্রিটস ইন্টারন্যাশনাল মূলত গলফের আইটেম উৎপন্ন করে যুক্তরাস্ট্রের পেনসেলভিনিয়া থেকে ।



