
তুহীন বিশ্বাস
সুরক্ষার জন্য দাওয়াখানার প্রাক্কলিত বরাদ্দ—
অভাবের ভারে ন্যুব্জ জীবনের ধারক বাহক
যেখানে বেঁচে থাকার লড়াই চলছে নিত্যদিন,
হয়ত আমিও ক্ষুধার্তের দীর্ঘ সারিতে শামিল।
পরাজিত মানবতার ফেরিওয়ালা কাব্যসম্ভারে
আর বাংলা বিশারদ খুনজুরি বাজায় পথেঘাটে,
তত্ত্ববিদ সেজে বসে আছে ক্ষমতার মাকাল রূপ
এককাপ চায়ে বিক্রি হওয়া মানুষেগুলো শঙ্কায়।
বুক পকেটে অপমানের বীজ বহন করি রোজ
বাহিরে দুধের শিশুর কান্না, ভেতরে ভূরিভোজ!
চাই বাঁচার অধিকার, চাই বাসস্থানের অধিকার
সবকিছু জেনে-বুঝে তবুও কর্তৃপক্ষ নির্বিকার।



