প্রধান খবরযুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে চান না বেশিরভাগ ডেমোক্রেট

২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে বার্তা সংস্থা এপির করা জরিপে জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। খবর ফোর্বসের।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাত্র ২৬ শতাংশ নাগরিক বাইডেনকে দ্বিতীয় দফায় নির্বাচন করতে দেখতে চান। এমনকি তার দল ডেমোক্রেট সমর্থকদের মধ্যেও ৪৭ শতাংশ তার দ্বিতীয় দফায় নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন। যদিও ডেমোক্রেটদের বেশিরভাগ জানিয়েছেন যে, যদি দলের তরফ থেকে বাইডেনকে মনোনয়ন দেওয়া হয় তবে তারা তাকেই ভোট দেবেন।

১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে এপি মোট ১ হাজার ২৩০ জন মার্কিনির ওপর এই জরিপ চালিয়েছে।

শুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে অর্ধেকের বেশি ডেমোক্রেট বাইডেনের দ্বিতীয় দফা নির্বাচনের বিরুদ্ধে। তবে কম বয়সি ডেমোক্রেটদের মধ্যে এই হার আরও কম। ৪৫ বছরের কম বয়সি ডেমোক্রেটদের মধ্যে মাত্র ২৫ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছে। তবে শেষপর্যন্ত যদি বাইডেন মনোনয়ন পান তাহলে ৮১ শতাংশ ডেমোক্রেট তাকেই ভোট দেবেন বলে জরিপে জানিয়েছেন।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কেমন? এমন প্রশ্নের জবাবে তার পক্ষে ভোট দিয়েছেন মাত্র ৪২ শতাংশ মার্কিন নাগরিক।

তবে ডেমোক্রেটদের মধ্যে এই হার ৭৮ শতাংশ। এর মধ্যে ৫৬ শতাংশ স্পষ্ট করে জানিয়েছেন, বাইডেন নির্বাচন করলে তারা তাকে ভোট দেবেন না।
২০২৪ সালে বাইডেনের বয়স হবে ৮২। তিনি আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে ৮৬ বছর বয়সেও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হবে। তার প্রতি সমর্থন এত কম থাকার পেছনে তার বয়সকে অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension