
নুশরাত রুমু
অযুত বছর নয়, একটি দিন দিও
রবির কিরণে ফিরে এসো প্রিয়।
শীতল বাতাস কেটে
সরোবর ঢেউ ছেঁটে,
বাজে কেবল তোমারই আগমন বীণ।
এসো পিয়ানোর সুরে
এই বিশ্বময় ঘুরে,
এসো হৃদয় ভূমে; চাইছি একটি দিন।
বিকেলের গায়ে রঙধনু মেখে
বলাকার সাথে ঘন আঁধারেতে ঢেকে,
এসো তুমি সেই দিন।
পাপড়ির ভাঁজে আমি লিখেছি যে নাম
নেচে নেচে যাবে মোর সারা বিশ্ব ধাম
চুকে যাবে সব ঋণ।



