আন্তর্জাতিক

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার পরিবেশকর্মী থুনবার্গ

সুইডিশ জলবায়ু ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেয়ায় তাকে সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে ইউরোভিশন গানের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলকালীন গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

থুনবার্গ মালমোতে ‘স্টপ ইসরাইল’ শোভাযাত্রায় অংশ নেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরাইলি নাগরিক অংশ নেওয়ার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ায় থুনবার্গ সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে আটকের পর পুলিশ ওই জলবায়ুকর্মীকে ছেড়ে দিলে তিনি আবার বিক্ষোভ সমাবাশে যোগ দেন। পরে সেখানে থেকে পুনরায় তাকে আটক করা হয়।

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ায় ইউরোভিশন প্রতিযোগিতা নিষিদ্ধ হয়েছিল। কিন্তু গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরাইলের একজন প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন মালমো শহরে ওই বিক্ষোভে অংশ নিয়েছিল। শনিবার ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে মালমোতে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী সমাবেত হন। এসময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension