আন্তর্জাতিক

ফিলিস্তিনি নারী সাংবাদিকসহ ১৭ জন অপহৃত

পশ্চিমতীর থেকে গত সপ্তাহে বুশরা তাবিল নামে এক নারী সাংবাদিকসহ ১৭ জনকে অপহরণ করেছে দখলদার ইসরাইলি সেনারা।

আপহৃতদের মধ্যে ওই নারী সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন মানবাধিকার কর্মী ছিলেন বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা। খবর প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।

এছাড়া গত ১৭ বছর ধরে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি যুবক কামাল আবু ওইয়ারের (৪৬) মরদেহ গত ১০ নভেম্বর হস্তান্তরের পর বিক্ষোভে ফেটে পরেন ফিলিস্তিনিরা।

এ বছর ইসরাইলি কারাগারে এটা দ্বিতীয় ফিলিস্তিনির মৃত্যুর ঘটনা। ইসরাইলের কারাগারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা।

ফিলিস্তিনে সম্প্রতি ইসরাইলি আগ্রাসন যে কোনও সময়ের চেয়ে বেড়েছে।

ফিলিস্তিনি নারী সাংবাদিক বুশরার বাবা তার অপহৃত মেয়ের ছবি বুকে নিয়ে পশ্চিমতীরে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension