আন্তর্জাতিক

‘বাবা-মায়ের সম্পর্ক নষ্ট হয় বিবিসির জন্য’

১৯৯৫ সালে বিবিসি প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে মুখ খুললেন ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। সাক্ষাৎকারের জন্য প্রতারণার আশ্রয় নিয়ে বিবিসি প্রিন্সেস ডায়ানার বিশ্বাসভঙ্গের পাশাপাশি তার সঙ্গে প্রিন্স চার্লসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন চার্লস-ডায়ানা দম্পতির বড় ছেলে উইলিয়াম। অন্যদিকে মায়ের মৃত্যুর পর মানসিক বিপর্যয় কাটাতে মদ্যপান করতেন বলে জানিয়েছেন হ্যারি। এমনকি তিনি মাদক নেওয়ার কথাও ভেবেছিলেন।

বৃহস্পতিবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের আলোচিত সাক্ষাৎকারটি নেওয়ার জন্য প্রিন্সেস ডায়ানাকে রাজি করাতে ছলনার আশ্রয় নিয়েছিলেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। ওই সময় বিবিসিও বিষয়টি চেপে গিয়েছিল। ব্রিটেনের দুই কোটি দর্শক দেখেছিল ওই ‘প্যানারোমা’ সাক্ষাৎকারটি। যেখানে ডায়ানা তার প্রণয়ের কথা স্বীকার করে জাতিকে চমকে দেন এবং যুবরাজ চার্লসের সঙ্গে তার বিয়ের বিস্তারিত তুলে ধরেন। এরপর ১৯৯৭ সালে প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে মারা যান ডায়ানা। এক বিবৃতিতে উইলিয়াম বলেন, যেসব ছলচাতুরীর মাধ্যমে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল, সেগুলো আমার মায়ের বক্তব্যকে দারুণভাবে প্রভাবিত করেছিল বলে আমি মনে করি। প্রচারের পর সাক্ষাৎকারটি আমার মা-বাবার সম্পর্ককে আরও খারাপ করে ফেলেছিল। বিবিসির ব্যর্থতা কতটা গভীরভাবে মায়ের ভয়, আতঙ্ক ও একাকিত্বকে বাড়িয়ে দিয়েছিল, সেই চিন্তা আমার জন্য অবর্ণনীয় কষ্টদায়ক।

পৃথক বিবৃতিতে হ্যারি বলেন, অনৈতিক চর্চা এবং অন্যায় সুযোগ নেওয়া সংস্কৃতির তরঙ্গায়িত প্রভাব শেষ পর্যন্ত তার মায়ের জীবনটাই কেড়ে নিয়েছে। যারা কিছুটা হলেও এর দায় স্বীকার করেছেন, তাদের ধন্যবাদ। খবর বিবিসি ও এএফপির।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension