
আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞাপনে একচেটিয়া আধিপত্যের অভিযোগে গুগলকে ৩০০ কোটি ডলার জরিমানা
অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্যের অভিযোগে গুগলকে প্রায় ৩০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন (ইসি)।
অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্যের অভিযোগে গুগলকে প্রায় ৩০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন (ইসি)। কমিশন বলেছে, গুগলের অ্যান্টিকম্পিটিটিভ প্র্যাকটিসের (প্রতিযোগিতা কমিয়ে দেয়া বা অন্য কোম্পানির ক্ষতি করা) কারণে বিজ্ঞাপনদাতা ও প্রকাশকদের খরচ বেড়েছে, যা শেষ পর্যন্ত গ্রাহকের ওপর চাপিয়ে দেয়া হতে পারে। গুগলকে ৬০ দিনের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য পরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছে ইসি। তবে এ সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহল্যান্ড। খবর দ্য ভার্জ



