
ভার্জিনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি
আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২২ ডিসি একুশে এলায়েন্সের উদ্যোগে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণে ব্যপক প্রস্তুতি শুরু হয়েছে।
বাংলাদেশি অ্যামেরিকান আই টি প্রফেশনাল অর্গানাইজেশন (বাইটপোর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের সার্বিক পরিচালনায় এবারে একুশের অনুষ্ঠানটি আয়োজিত হবে কেনমোর মিডল স্কুল, ২০০ সাউথ কার্লিন স্পিরিং রোড, আর্লিংটন, ভার্জিনয়ায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অমর একুশে উদযাপনের জন্য ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের ২৩টি সংগঠন একুশে এলায়েন্সের ব্যানারে রেজিস্ট্রেশন করেছে তারা হলো- ওয়ার্ল্ড ডেমোক্রেটিক ন্যাশনাল কাউন্সিল, সুন্দরবন, স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন, স্বদেশ, প্রিয়বাংলা, পিপল এন্ড টেক ফাউন্ডেশন, ম্যারিল্যান্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এলামনি ইন ডিসি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ফসল, একাত্তর ফাউন্ডেশন, ধ্রুপদ, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ফোরাম, বুয়েটারিয়ান ইউএসএ ক্যাপিটাল রিজন, বেস্ট, বাইটপো, বাই, বাকোডিসি, বাকডিসি, বাফি, আমরা নারী, আবিয়া, ও আমারা বাঙালি ফাউন্ডেশন।
ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সামছুদ্দীন মাহমুদ জানান। তিনি জানান, এর মধ্যে ২৬টি সাব কমিটি গঠন করা হয়েছে। সকল কমিটির কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। শহীদ মিনার প্রস্তুতি ও রিপেয়ারিং এর কাজও প্রায় শেষ পর্যায়ে।
‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। / সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।’ মধ্যযুগের কবি আবদুল হাকিমের বাংলা প্রেমে উজ্জীবিত এবারের একুশে উদযাপনের মুল থিম ‘২১ শুধু সংখ্যা নয়ঃ একটি মুক্তির মন্ত্র’।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে মাল্টিকালচালার শিল্পীদের পরিবেশনা। থাকছে নবপ্রজন্মের শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা, একুশের পুথি পাঠের আসর।
এছাড়া এ্যান্থনী গোমেজের সম্পাদনায় প্রকাশিত হবে ‘চেতনায় একুশ’ নামের স্মরণিকা।



