কবিতা

কৃষ্ণচুড়া

শাহানাজ পারভীন শিউলি


ঐ যে দেখো কৃষ্ণচুড়া
টুকটুকে লাল পরেছে শাড়ি,
রক্তে ভেজা টিপ কপালে
ঝরছে তার নোনা বারি।

ঐ যে দেখো মায়ের ভাষায়
গাইছে গাঢ়ো উচ্চারণে,
রফিক, শফিক সুবাস ছড়ায়
নানা রকম ফুল বরণে।

ঐ যে দেখো শহীদ মিনার
ধন্য আমার জন্মভূমি,
নানান ফুলের অর্ঘ্য পরে
দিচ্ছে বীরের মাথায় চুমি।

লাল-সবুজের নিশান দেখো
উড়ছে কেমন নীল আকাশে,
রক্তে কেনা মায়ের ভাষা
সুবাস ছড়ায় হৃদয় শ্বাসে।

ঐ যে দেখো নগ্ন পায়ে,
আসছে মিছিল সারি সারি
হৃদয় হরিৎ উপত্যকায়
ঢেউ খেলেছে ফেব্রুয়ারি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension