
দূর গগনের লাগোয়া ঘর
আছে আলো আছে আঁধার,
ঊষার আলোর তপ্ত বাতাসে
পলাশের গাঢ় রঙ ফিকে হয়ে আসে।
তারপর…
একদিন কাঁকর মিশ্রিত মাটিতে
ভালোবাসার কঙ্কাল বিক্ষিপ্তভাবে
ছড়িয়ে যায়,
জীবন তার মূল্য বোঝে না
ভালো নেই মনের আয়নাতে।
তবুও…
নিঃশ্বাসের ঘাত শুধরে নিয়েছি
এখানেই রয়ে যাব আমি
এই আলো আঁধারীতেই,
এখানে অমৃতের ছোঁয়া আছে জানি
এখানেই বারবার ফিরতে চাই
অন্য এক আমি ।



