বিনোদন

মারা গেলেন বলিউডের অভিনয় শিল্পী কাদের খান

মারা গেলেন বলিউডের অভিনয় শিল্পী কাদের খান। ৩১ ডিসেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর অল ইন্ডিয়া রেডিওর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সিনেমা জগতে।
 
জানা গেছে, গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে।
 
কাদের খান কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন। তাঁর ছেলে সরফরাজ বলেন, হাঁটুতে অস্ত্রোপচার সফল হলেও শারীরিক দুর্বলতায় হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি।
 
প্রসঙ্গত, ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩’শ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension