
আন্তর্জাতিক
মাহিন্দার খোঁজে বিক্ষোভকারীদের টার্গেট শ্রীলঙ্কার নৌঘাঁটি
শ্রীলঙ্কার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী প্রাণে বাঁচতে মঙ্গলবার বিকেলে শ্রীলঙ্কার নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন। এখন তারই খোঁজে বিক্ষোভকারীরা দেশটির নৌঘাঁটিকে টার্গেট করেছে।
সোমবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের আহ্বানে সাড়া দিয়ে মাহিন্দা পদত্যাগের ঘোষণা দিলেও দেশব্যাপী বিক্ষোভ প্রশমিত হয়নি। সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এক এমপিসহ আটজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
অবস্থা বেগতিক দেখে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। সেই সঙ্গে দেশটিতে কোথাও লুটপাট, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা অন্যের ওপর হামলা করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ জারি করা হয়েছে। খবর বিবিসির।



