আন্তর্জাতিক

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মৃত্যু

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির‘আকস্মিক মৃত্যু’ হয়েছে। সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর দেওয়া হয়। মিশরের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এ খবর দিয়েছে।

জানা যায়, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বিচারাধীন থাকা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসিকে আদালতে হাজির করার সময় তার মৃত্যু হয়। এসময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আরব বসন্তের সময় মিশরে হোসনি মোবারকের পতন হলে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন মুরসি। কিন্তু তার বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ এনে বিরোধীদের বিক্ষোভ শুরু হলে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী।

ক্ষমতাচ্যুত করার পর মুরসিকে কারাবন্দি করা হয়। এরপর রাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করা হয় তাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension