
রমজান উপলক্ষে ১৮-১৯ মার্চ খাদ্য বিতরণ করবে শাহ ফাউন্ডেশন
পবিত্র রমজান মাস উপলক্ষে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৮ ও ১৯ মার্চ খাদ্য বিতরণ করা হবে। এর মধ্যে ১৮ মার্চ জ্যাকসন হাইটসে ও ১৯ মার্চ জ্যামাইকায় খাদ্য বিতরণ করা হবে। শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী জানান, এটি কোনো সহায়তা নয়, এটি আমাদের ভালোবাসা। আসন্ন্ন রমজান মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী ১৮ মার্চ বিকেল ৫টা থেকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে এবং ১৯ মার্চ জ্যামাইকায় এই খাদ্য সহায়তা দেওয়া হবে। যারা খাবার নিতে ইচ্ছুক, তাদের যথাসময়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।
তিনি আরো জানান, অনুষ্ঠানে প্রধান ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওমেন ডিস্ট্রিক্ট-৩৯ এর ক্যাটলিনা ক্রুজ ও নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার ২৫ ডিস্ট্রিকের শেখর কৃষ্ণান। এ ছাড়া উপস্থিত থাকবেন হোসেন আরা চৌধুরী, ফৌজিয়া চৌধুরী, সাদিয়া জে চৌধুরী, সালমান জে চৌধুরী ও শাহ জে চৌধুরী। অনুষ্ঠানে শাহ ফাউন্ডেশনের চার পরিচালক একেএম ফজলুল হক, মইনুল ইসলাম, ফাহাদ সোলায়মান ও মইনু জামান চৌধুরী উপস্থিত থাকবেন।



