
দর্পণ কবীর
রাজতন্ত্র
সাত মিনিটে কচুকাটা
জল্লাদে কয়-স্বস্থি
খোশেগী তুই মশা-মাছি
ভেবেছিলি হস্তী!
টুকরো হলি-থামলো কলম
জাতিসংঘে হল্লা
লেজ নাড়ানোয় কী যায় আসে?
যাচ্ছি কেটে কল্লা!
রাজতন্ত্রের জেল্লা আছে
পেট্রো ডলার-ভেলকী
পশ্চিমারা সুলভ দামে
পাবে বলো তেল কি?
গুম হয়ে যায়, চুপ মেরে যায়
গুমরে আরব বসন্ত
রক্ত দিয়েই লিখতে হবে
দাড়ি-কমা-হসন্ত..!
আরব জুড়ে রাজাধিরাজ
প্রজা খাবে-ঘুমাবে
প্রশ্ন করার সাহসীদের
যুবরাজরা চুমাবে?
রাজতন্ত্রের পর্দা তুলে
খুঁজতে গেলে অন্ধকার
মরতে হবে যেথায় থাকো
চাইলে বিচার, বন্ধ দ্বার।



