আন্তর্জাতিক

লেবাননে বিস্ফোরণের সময় অলৌকিক শিশুর জন্ম

লেবাননে ভয়াবহ বিস্ফোরণের সময় জন্ম নেয় জর্জ। গুঁড়িয়ে যাওয়া হাসপাতালে ধ্বংসস্তূপের মাঝেই জন্ম নেয়ায় তাকে বলা হচ্ছে অলৌকিক শিশু।

পৃথিবীর আলো দেখতে যাচ্ছে প্রথম সন্তান। তাই স্ত্রীকে হাসপাতালের লেবার রুমে নেয়ার মুহূর্ত ভিডিও ধারণ করছিলেন স্বামী এডমন্ড। কিন্তু মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ। সুন্দর মুহূর্তের বদলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তারা। স্ত্রী ইমানুয়েলের ওপর আছড়ে পড়ে বিস্ফোরণে উড়ে আসা হাসপাতালের কাচ ও অন্যান্য জিনিসপত্র।

রক্তাক্ত ইমানুয়েলকে কোনও রকমে নিরাপদে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা। ধ্বংস্তূপের মাঝেই জন্ম নেয় অলৌকিক শিশু জর্জ। নবজাতক জর্জের মা এখনো শিউরে ওঠেন সেই সময়ের কথা চিন্তা করে।

নবজাতক জর্জের মা ইমানুয়েল বলেন, মনে হচ্ছিলো নিজ চোখে আমার মৃত্যু দেখছি। আমি ছাদের দিকে তাকিয়ে ছিলাম। ভাবছিলাম এই বুঝি আমার মাথায় ভেঙে পড়লো।

সেন্ট জর্জ হাসপাতালেই ১৭ জন নিহত হন। যার মধ্যে রয়েছে নার্স ও নবজাতক জর্জের দাদীও। একদিকে নিজের মা ও স্ত্রীকে বাঁচানোর চেষ্টা অন্যদিকে অনাগত সন্তানের জন্য হাসপাতালের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি। মৃত্যুপুরীতে জর্জের জন্মকে অলৌকিক বলছেন তার বাবা।

জর্জের বাবা এডমন্ড বলেন, জর্জ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধ্বংসস্তূপে জন্মের মধ্য দিয়ে সে অন্ধকারে আলো দেখিয়েছে।

এরইমধ্যে ইন্সটাগ্রামে মিরাকল বেবি জর্জ নামে পেজ খুলেছেন এডমন্ড।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension