
লুৎফুর রহমান চৌধুরী
সিঁথিতে সিঁদুর হাতে যে শাখার বালা
ময়ূরী স্বামীর ঘরে যায় যে একেলা।
বুকভরা আশা নিয়ে সুখের ঘর বাধে
নতুন সংসারের ভার নিয়ে সে কাধে।
চঞ্চলা ময়ূরীর ছিলো অনেক আশা
আশার তরীতে দুঃস্বপ্ন বাধে যে বাসা।
সুখ পাখি বারবার খাঁচা ভেঙে যায়
দুঃখের শিকল পড়ে রয় রাঙা পায়।
অতি আদরের ময়ূরী কাঁদে বসে ঘরে
তাহার সকল স্বপ্নগুলো পড়ে রয় চরে।
প্রতিদিন থাকে ময়ূরী স্বামীর পথ চেয়ে
জুটেনি কপালে সুখ দু’চোখে অশ্রু ঝরে।
স্বামী নামের শব্দটা যেন একটা খেলনা
প্রতিদিন মোর সাথে করে নানান ছনলা।
সিঁথির সিঁদুর পড়ে জীবন হলো যে শেষ
জানি না কখন কাটবে সব কষ্টের রেশ।



