কবিতাসাহিত্য

সহধর্মিণী

হাফিজুর রহমান


পায়ে পা মিলিয়ে দায়বদ্ধ এই জীবন পথে
একসাথে হেঁটে চলার সঙ্গিনীটা ঠিক,
স্বপ্নের জাল বুনানো প্রেমিকার মতো নয়!
শক্ত দেয়াল তৈরি হওয়া প্রতিরোধক;
আক্রমণ প্রতিহতের, আবেগহীন বীরাঙ্গনা।

এ পথের স্পর্শ কখনও রোমাঞ্চকর নয়
বাস্তবতার মুখোমুখি হয়ে –
সময়টা এগুনোর, প্রয়োজনের তাড়ায়।

সোজা স্রোতের স্বচ্ছ জলে চুবানোর নয়
হিমেল অনুভূতির এখানে প্রেম,
দায়-দায়িত্বকে দারুণ প্রভাবিত করার;
বাঁক-বহুল লেকের জঞ্জাল সরানোয় দক্ষ
সমৃদ্ধ জীবন গড়ে দেয়ার, শ্রেষ্ঠ কারিগর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension