
সাইদুল ইসলাম সাইদ
এই মনের এই ভিতর বাহির আছ হৃদয় জুড়ে
তোমায় নিয়ে কাটাতে চাই জান্নাতে আর গোরে।
সাদা-কালো যায় আসে না মনটা ভালো হলে,
তাতেই মনটা তৃপ্তি পাবে ভাসবে সুখের জলে।
সারা জীবন তোমার করে রাখো যদি আমায়,
আমি ওগো ভালোবেসে রাখব বুকে তোমায়।
লাল-সাদা ও রঙিন জামা হবে না আর পড়তে,
এমনি তোমায় লাগছে পরি ইচ্ছেটা হয় ধরতে।
আমার স্বপ্ন আমার আলো তুমিই জীবন সাথী,
তুমি আমার স্বর্গ, নরক আঁধার রাতের বাতি।
তুমি আমার বৈশাখ হয়ে এই মনেতেই থাকো
প্রেম প্রীতি ও ভালোবাসায় তোমার করেই রাখো।



