প্রবাস

সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপায় জহিরুল হক সেলিম (৪০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। সৌদি স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে জামালপুর গ্রামের ফজল হাজী বাড়ীর হাজী আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি দুই সন্তানের জনক।

নিহতের ছোট ভাই ছায়দুল হক ফরাদ জানান, জীবিকার সন্ধানে ২০০৪ সালে সৌদী আরবের দাম্মামে যান সেলিম। পরে সেখানে একটি কোম্পানিতে কাজ নেন তিনি। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে কাজে যোগ দিতে দাম্মামে তার বাসা থেকে বের হন সেলিম। পথে গাড়ী চাপায় গুরুতর আহত হন তিনি।

ঘটনাস্থল থেকে দ্রুত পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে বিকাল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে তার ভাইয়ের লাশ সে দেশের পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension