আন্তর্জাতিক

হাইতিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ জন নিহত

ক্যারিবীয় দেশ হাইতিতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করেছে তারা।

রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে গত মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। কয়েক দিন আগে রাজধানীর উত্তরে অবস্থিত শহর কাবারেত থেকে ওই দুর্বৃত্তদের বিতাড়িত করা হয়েছিল। তারা ফিরে এসে ওই হামলা চালায়।

২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জোভেনেল মোইসি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে হাইতিতে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট প্রকট হয়ে ওঠে। এ কারণে সন্ত্রাসীরা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এই অস্থিরতা থেকে বাঁচতে বেশ কয়েক হাজার মানুষ দেশ ছেড়ে চলে গেছে। কেবল রাজধানীতেই বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৯৬ হাজার মানুষ। সূত্র : আলজাজিরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension