
ফারজানা ইয়াসমিন
সব কষ্ট শঙ্খচিলের বেশে উড়ে যাক বহুদূর,
সুখ কিছু কী আছে জমা হাতড়ে দেখার পালা।
আমি চোখের পাতার শিশিরগুলো,
রোদ্দুরের কাছে দিয়েছি জমা।
অভিযোগ আর ভুলগুলোকে করে দিয়েছি ক্ষমা,
উড়ন্ত মন আজ ঘুড়ি হয়ে উড়তে চায়
হেমন্তের শীতল হাওয়ায়।
আজ নেই কারো মানা,
উড়ছে মন তাই বাঁধনহারা।
যতদূর চোখ যেতে চায় সীমানা ছাড়িয়ে,
নেই আজ কোনো নিয়মের পাহারা।



